প্রধান শিক্ষকের বাণী
শিক্ষা একটি জাতির আত্মা ও উন্নয়নের ভিত্তি। একটি আধুনিক ও সুশৃঙ্খল সমাজ গঠনে গুণগত শিক্ষা অপরিহার্য। তাই একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের ক্ষেত্রই নয়, বরং নৈতিকতা, মানবতা এবং নেতৃত্বের গুণাবলি গঠনেরও পীঠস্থান।
আমাদের প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটাতে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সর্বদা প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদের সহযোগিতায় একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করি এবং সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যারা এই যাত্রায় আমাদের সহযাত্রী।
মোহাম্মদ ইলিয়াছ মিয়া
প্রধান শিক্ষক,
হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়, কচুয়া ,চাঁদপুর।